Kolkata

শহরের বাসযাত্রীদের জন্য দারুণ খবর

কলকাতা শহরের বহু মানুষ তো বটেই, সেইসঙ্গে শহরের বাইরে থেকেও শহরে কাজের জন্য আসা মানুষজনের যাতায়াতের বড় ভরসা বিভিন্ন রুটের বাস। যার অধিকাংশই চলে ডিজেলে। আর ডিজেলে চলার ফলে তা থেকে কার্বন নির্গমন হয়। যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। তাই এবার শহর কলকাতার বাসযাত্রীদের জন্য শহরে ১০০টি ইলেকট্রিক বাস নামাতে চলেছে কেন্দ্র। ফেম ২ প্রকল্পের আওতায় এই ইলেকট্রিক বাস শুধু মানুষের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, এর ফলে কমবে বাতাসে কার্বন কণার পরিমাণ, কমবে ভারতের বিদেশ থেকে তেল আনার খরচ।

কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এই বাস দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি এমনও জানান যে রাজ্য সরকার যদি আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চায় তাহলে তাও দেওয়া হবে। কিন্তু ইলেকট্রিক বাস চালু হলে তারজন্য ইলেকট্রিক চার্জিং পয়েন্টও বানাতে হবে। বিশেষত যেসব রুটে ইলেকট্রিক বাস চলবে সেসব রুটে। এক্ষেত্রে রাজ্য সরকার চাইলে কেন্দ্র ইলেকট্রিক চার্জিং পয়েন্টও তৈরি করে দিতে প্রস্তুত বলে জানান মন্ত্রী।

ফেম ২ প্রকল্পের আওতায় কেন্দ্র দেশের ৬৪টি শহরে ৫ হাজার ৫৯৫টি ইলেকট্রিক বাস নামাতে চলেছে। যে জন্য ৩ হাজার ৫৪৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নতুন মোটর ভেহিকলস আইন পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যে লাগু করতে রাজি হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল এদিন রাজ্য সরকারকে বিষয়টি ভেবে দেখার অনুরোধের পাশাপাশি নতুন আইন রাজ্যেও চালু করার অনুরোধ করেছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026