Kolkata

দূষণ কমাতে রাজ্য জুড়ে এলইডি আলো লাগাচ্ছে সরকার

কলকাতা পৌরসভা এলাকা ও বিধাননগর পৌরসভা এলাকায় কার্বন নির্গমনে লাগাম দিতে রাস্তা আলোকিত করতে এলইডি আলো লাগাতে চলেছে রাজ্য সরকার। গ্রিন সিটি প্রকল্পের আওতায় স্মার্ট এলইডি আলো লাগানো হবে। এতে আলোও হবে। আর তা থেকে দূষণও কম হবে। এতে বিদ্যুতের খরচও বাঁচবে। নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানান।

শুধু কলকাতা পৌরসভা এলাকা ও বিধাননগর পৌরসভা এলাকা বলেই নয়, একটি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম ৫৬ হাজার এলইডি আলো তুলে দেন দুর্গাপুর পুরসভা, বাঁকুড়া, মুর্শিদাবাদের বেলডাঙা, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুর এলাকার জন্য। এখানেও এলইডি আলো রাস্তাকে আলোকিত করতে ব্যবহার করা হবে।

ফিরহাদ হাকিম বলেন, বিভিন্ন এলাকায় এলইডি আলো লাগাতে পারলে তাতে কার্বন নির্গমন যেমন কমবে তেমনই অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হবে। রাস্তা আলোকিত করতে ৩০ থেকে ৫০ শতাংশ কমবে বিদ্যুতের ব্যবহার। ফলে বিদ্যুতের বিলও কম হবে। খরচ কমবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন পুর এলাকায় এলইডি আলো লাগানো চলছে। ইতিমধ্যেই সাড়ে ৩ লক্ষ এলইডি আলো লাগানো হয়ে গেছে। আরও ৪ লক্ষ এলইডি লাগানো বাকি।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026