Kolkata

জাগুয়ার কাণ্ডে নয়া মোড়, আরসালান নয়, গাড়ি চালাচ্ছিল তার দাদা

বৃষ্টির রাতে দুরন্ত গতির জাগুয়ারের ধাক্কায় ২ বাংলাদেশির মৃত্যুর ঘটনা নাটকীয় মোড় নিল। পুলিশ তদন্তের পর নিশ্চিত হয়েছে যে যাকে তারা এতদিন দোষী বলে মনে করছিল সেই আরসালান পারভেজ নয়, গাড়ি চালাচ্ছিল তার দাদা রাঘিব পারভেজ। সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন তথ্য খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে পুলিশ। তার ভিত্তিতে রাঘিবকে গ্রেফতার করেছে তারা।

গত শুক্রবার গভীর রাতে কলকাতা তখন প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। সেদিন মধ্যরাতে শেক্সপিয়র সরণিতে একটি বেপরোয়া গতির জাগুয়ার প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজে। তারপর পুলিশ কিয়স্কের তলায় দাঁড়িয়ে থাকা ১ বাংলাদেশি যুবক ও ১ বাংলাদেশি যুবতীকে পিষে দেয়। এই ঘটনার তদন্তে নেমে গাড়িটির সূত্র ধরে পুলিশ কলকাতার অন্যতম মোগলাই রেস্তোরাঁ চেনের মালিকের ছোট ছেলে আরসালান পারভেজকে গ্রেফতার করে। যদিও তদন্ত চালিয়ে যান তদন্তকারীরা।

বুধবার জয়েন্ট সিপি ক্রাইম জানান, তাঁরা ওই এলাকার রাস্তার সিসিটিভি সহ আশপাশের বাড়িতে লাগানো ব্যক্তিগত সিসিটিভিগুলির ফুটেজও যোগাড় করেন। তারপর তা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সেখানেই একটি ফুটেজে দেখা যায় এক যুবক গাড়িটি থেকে নেমে পালিয়ে গেল। ওই যুবকের মুখ ও রাঘিব পারভেজের মুখ মিলে যাচ্ছে। তাছাড়া পারভেজদের বাড়ির যে সিসিটিভি রয়েছে তাতেও দেখা গেছে রাতে ওই বাড়ি থেকে রাঘিব পারভেজ গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। আরসালান পারভেজ বাড়িতেই ছিল। ঘটনার পর রাঘিব পরদিনই দুবাই পালিয়ে যায়। পরে ভাই গ্রেফতার হয়েছে শুনে ফের কলকাতা ফিরে আসে। এদিকে তদন্তে রাঘিবের কথা জানতে পেরে ও ধৃত আরসালানকে জেরা করে রাঘিবের গাড়ি চালানোর কথা জানতে পারে পুলিশ। তাকে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026