Kolkata

কারিগরি শিক্ষা ভাবনের সামনে জমায়েতে পুলিশের লাঠিচার্জ, ধুন্ধুমার

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত মহিলা-পুরুষরা বুধবার দুপুরে হাজির হন এসএন ব্যানার্জী রোডের কারিগরি শিক্ষা ভবনের সামনে। ফলে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় সেখানে। প্রথমে তাঁরা ঢুকে পড়েন ভবনের মধ্যে। সেখানে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানাতে এত জনের ঢুকে পড়া নিয়ে অশান্তির সৃষ্টি হয়। পুলিশ সেখান থেকে সকলকে বার করে দেয়। তারপরই কয়েক হাজার কারিগরি শিক্ষাপ্রাপ্ত মহিলা-পুরুষ রাস্তায় বসে পড়ে অবরোধ দেখাতে থাকেন।

পথ অবরুদ্ধ হয়ে পড়ে। এসএন ব্যানার্জী রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধের জেরে তা স্তব্ধ হওয়ায় বাস, গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরতে থাকে। এদিকে প্রচুর পুলিশ মোতায়েন হয় সেখানে। প্রায় ২০ মিনিট এমন চলার পর পুলিশ সকলকে রাস্তা থেকে সরে গিয়ে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে চলে যেতে বলে। যদিও পুলিশের অনুরোধে আমল দেননি অবরোধকারীরা। এই অবস্থায় তাঁদের সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যেতে ক্রমশ ছত্রভঙ্গ হতে থাকে ভিড়।

অনেকেই পুলিশের তাড়া খেয়ে এদিক ওদিক সরে যেতে থাকেন। অনেকে ফুটপাথের ওপর ভিড় করে প্রতিবাদ জানাতে থাকেন। পুলিশ এরপর ফুটপাথে উঠে লাঠির আঘাত করতে থাকে। যার জেরে ফের ছত্রভঙ্গ হতে থাকে ভিড়। সব মিলিয়ে মোটামুটি মিনিট দশেরে মধ্যে অবস্থা অনেকটা নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাস্তা পরিস্কার হতে শুরু করে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এদিনের ঘটনায় মধ্যে কলকাতায় দুপুরে যানজটের সৃষ্টি হয়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026