Kolkata

রাজারহাটে ব্যাপক বোমাবাজি, গুলি

মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল রাজারহাটের নারায়ণপুরে। পড়ল অজস্র বোমা। চলল গুলি। তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় গোষ্ঠী ও তৃণমূলেরই সব্যসাচী দত্তের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার সূত্রপাত এদিন বেলায়। বেলা ১০টা নাগাদ অবরোধ করে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূলের বিতর্কিত নেতা সব্যসাচী দত্তের অনুগামীরা। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে অবরোধে সামিল হন তাঁরা। কাটমানি ফেরত দেওয়ারও দাবি তোলা হয়। প্রায় আধঘণ্টা পর অবরোধ উঠে যায়।

সকালে এই ঘটনা ঘটার পর অবস্থা মোটামুটি শান্তই ছিল। ফের উত্তাপ ছড়ায় দুপুরে। অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে সব্যসাচী গোষ্ঠী। গুলিও চলে বলে অভিযোগ। পাল্টা তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে সব্যসাচী গোষ্ঠীর লোকজনের ওপর বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। এদিক থেকেও গুলি চলে। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সাধারণ মানুষ আতঙ্কে বাড়িতে আশ্রয় নেন।

দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ লাঠিচার্জ করে এলাকা আয়ত্তে আনার চেষ্টা করে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এলাকায় হাজির হওয়ার পর পুলিশকে লক্ষ্য করে কটূক্তি উড়ে আসে। পুলিশের কয়েকজন কর্মী সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্তও হন। অবশেষে বিশাল পুলিশবাহিনী এসে এলাকা শান্ত করে। বিভিন্ন অলিগলি ঘুরে পুলিশ প্রচুর বোমা উদ্ধার করেছে। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। সাধারণ বাসিন্দারা আতঙ্কিত।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026