Kolkata

ফের মুখ পুড়ল বামেদের, ট্যাক্সি বন্‌ধের কোনও প্রভাবই পড়ল না শহরে

ট্যাক্সির ভাড়া বৃদ্ধিই ছিল মূল দাবি। এছাড়াও তালিকায় ছিল আরও কয়েকটি দাবিদাওয়া। এসব দাবিকে সামনে রেখেই কলকাতায় ২ দিনের ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত বাম ট্যাক্সি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কর্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি ছিল, মঙ্গল ও বুধবার শহরে ট্যাক্সি ধর্মঘটের ডাক তারা দিলেও এই বন্‌ধে সামিল হচ্ছে অন্যান্য ট্যাক্সিচালক সংগঠনগুলিও। সেইসঙ্গে তাদের প্রাপ্য অর্থ বাড়ানোর দাবিতে অ্যাপ ক্যাব চালকদের একটি সংগঠনও ১ দিনের ধর্মঘট ডাকে। ফলে মঙ্গলবার শহরের বুকে না মিলবে ট্যাক্সি, না মিলবে অ্যাপ ক্যাব। এমন একটা আশঙ্কা পেয়ে বসেছিল শহরবাসীর মনে। কিন্তু বাস্তবে একদম উল্টো ছবি উঠে এল শহরের আনাচে কানাচে।

বলা যায় একরকম নিঃশব্দেই বন্‌ধের বিরোধিতা করলেন ট্যাক্সি চালক থেকে অ্যাপ ক্যাব চালকরা। সকাল থেকেই অধিকাংশ গাড়ি রাস্তায় নামল। দেখে বোঝাই গেলনা শহরে এদিন ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘট। ধর্মঘটের ডাকে সাড়া না দিয়ে রাস্তায় নামলেও তাঁরা কিন্তু দাবিদাওয়াগুলিকে সমর্থন করছেন। কিন্তু সেই দাবি মেটানোর জন্য ধর্মঘটের রাস্তা হাঁটতে যে ট্যাক্সি চালকরা রাজি নন তা এদিন পরিস্কার করে দিলেন তাঁরা।

এখন ট্যাক্সিচালকরা বড় একটা ধর্মঘটে সামিল হতে চাইছেন না। তাঁদের অনেকেরই দাবি একদিন ট্যাক্সি রাস্তায় না নামলে সবচেয়ে বড় ক্ষতি তাঁদের। কটা টাকা যা রোজগার হয় তাও বন্ধ। সারাদিন বাড়িতে বসে থাকলে সংসার চলবে কী করে? কিন্তু ধর্মঘটের দাবি দাওয়া তো তাঁদেরই জন্য! তাহলে বিরোধিতা কেন? ট্যাক্সি চালকদের দাবি, বিরোধিতা একেবারেই করছেননা তাঁরা। সব দাবিই ঠিকঠাক। কিন্তু তার জন্য গোটা দিন ট্যাক্সি বসিয়ে দিয়ে লাভ নেই! তাই ধর্মঘটের ডাকে সাড়া না দিয়ে তাঁরা এদিন রাস্তায় নামলেন প্রাত্যহিক নিয়ম মেনেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026