Kolkata

বৃদ্ধ-বৃদ্ধা খুনের রহস্যভেদ করল পুলিশ

নেতাজি নগরে বৃদ্ধ-বৃদ্ধা খুনের কিনারা করল কলকাতা পুলিশ। বৃদ্ধ দিলীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্না মুখোপাধ্যায়কে খুনের ঘটনায় তাঁদের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসা হামরুজ আলমকে গ্রেফতার করল পুলিশ। তাকে বিহারের কাটিহার থেকে গ্রেফতার করা হয়। বৃদ্ধ-বৃদ্ধাকে খুন ও লুঠের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ৩৮ বছরের ওই রাজমিস্ত্রি। খুন ও লুঠের পর সে কলকাতা ছেড়ে তার বাড়ি কাটিহারে পালিয়ে আসে বলেও জানিয়েছে হামরুজ।

নেতাজি নগরে থাকতেন স্বামী-স্ত্রী। একাই থাকতেন। স্বামী দিলীপ মুখোপাধ্যায়ের বয়স ৮০ বছর। স্ত্রী স্বপ্না মুখোপাধ্যায়ের বয়স ৭২। বাড়িতে ছিল কাজের লোক। এক ব্যক্তি বৃদ্ধকে হাঁটাতে আসতেন। প্রতিবেশিরা দম্পতিকে রাস্তায় হাঁটতে দেখতেন। তাঁদের সঙ্গে প্রতিবেশি হিসাবে কথাও হত। ওই দম্পতির সাড়া না পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন গত ৩০ জুলাই, মঙ্গলবার সকালে। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে।

ভিতরে সিঁড়ির ধার থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়। বৃদ্ধের দেহ উদ্ধার হয় দোতলার ঘর থেকে। কীভাবে খুন, কেন তাঁদের খুন করা হল তা খুব পরিস্কার না হলেও পুলিশের প্রাথমিক ভাবে ধারনা হয় লুঠের জন্য খুন হয়ে থাকতে পারে। কারণ ঘরের আলমারি ভাঙা ছিল। তছনছ অবস্থায় ছিল একাধিক ঘর। তবে স্থানীয়দের কয়েকজনের দাবি ছিল ওই দম্পতির ওপর প্রোমোটারদের চাপ ছিল। কাজের লোকজনও পুলিশের কাছে জানিয়েছেন সেকথা। প্রোমোটাররা ওই নিঃসন্তান দম্পতির বিশাল বাড়িটি দখলের চেষ্টা করছিল। সেজন্য চাপও আসত তাঁদের ওপর। এখন প্রমোটাররাই এমন কাণ্ড ঘটাল, নাকি অন্য কিছু সেই তদন্তে নামেন গোয়েন্দারা।

মুখ্যমন্ত্রী নিজে পুলিশকে এই তদন্ত গুরুত্বের সঙ্গে করার নির্দেশ দেন। শহরের বৃদ্ধ বৃদ্ধাদের সুরক্ষার দিকেও পুলিশকে নজর দিতে বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তদন্তে নামেন। তারপরই তাঁরা জানতে পারেন এই ঘটনার পিছনে রয়েছে রাজমিস্ত্রির হাত। অবশেষে তাকে কাটিহার থেকে পাকড়াও করল পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026