নবান্ন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
গত বৃহস্পতিবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা করা হচ্ছে। শুক্রবার তার নির্দেশিকাও বার করে দিল স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ করল রাজ্য সরকার। সেই সঙ্গে তাঁরা পে ব্যান্ড ২ থেকে পে ব্যান্ড ৩-এ চলে গেলেন। এতে প্রাথমিক শিক্ষকদের মাইনে বাড়তে চলেছে।
মাইনে বাড়ছে প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদেরও। তাঁদের গ্রেড পে ছিল ২৩০০ টাকা। তা বেড়ে হচ্ছে ২৯০০ টাকা। তবে তাঁরা পে ব্যান্ড ২-এ ছিলেন। আর তাতেই রয়েও গেলেন। এই নির্দেশিকা ১ অগাস্ট ২০১৯ থেকে কার্যকরী হবে। ফলে অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে তাঁরা যে মাইনে হাতে পাবেন তা বর্ধিত হারেই হবে।
ষষ্ঠ বেতন কমিশন এখনও ঘোষণা হওয়া বাকি। সেখানেও কিছুটা মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী মুখে আশ্বাস দিলেও যতক্ষণ না সরকারি ঘোষণা হচ্ছিল ততক্ষণ তা মানতে রাজি ছিলেন না উস্তি-র ব্যানারে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা। এখন প্রশ্ন যে সরকারি এই নির্দেশিকার পর কী তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন? অন্যদিকে গ্রেড পে বাড়ায় খুশি রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। তাঁদের অনেকদিনের চাহিদার কিছুটা পূরণ হল বলেই মনে করছেন তাঁরা।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…