Kolkata

অবশেষে নামল বৃষ্টি, প্রাণ জুড়োল শহরবাসীর

অবশেষে বৃষ্টি নামল। হয়তো আষাঢ়ের শেষে দাঁড়িয়ে যতটা হওয়ার ছিল ততটা হল না। তবে বৃষ্টি হয়েছে। আকাশ কালো করে গুড়গুড় মেঘ ডেকে বৃষ্টি হয়েছে। ঠান্ডা হওয়া বয়েছে। কিছুটা হলেও প্রাণ জুড়িয়েছে শহরবাসীর। এই বৃষ্টিটুকুও বর্ষার মাঝে পৌঁছে শিকেয় ছেঁড়েনি তাঁদের। বরং প্রবল গরম আর সেইসঙ্গে ভ্যাপসা গরম থেকে প্রবল গাম। এই ছিল গত কয়েকদিনের সঙ্গী। অন্তত সেই পরিস্থিতি কিছুটা হলেও মঙ্গলবার দুপুরে বদলায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাস মিলেও গেছে। উত্তরবঙ্গে বৃষ্টি ধরেছে গত সোমবার থেকে। তারপরই সোমবার হাওয়া অফিস জানিয়েছিল আগামী ৪৮ ঘণ্টার বিশাল না হলেও বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারই তা চাক্ষুষ করেছেন শহরবাসী। আকাশ বেলা বাড়লেই মেঘে ছেয়ে যায়। তারপর নামে বৃষ্টি। কোথাও বেশি কোথাও কম। কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়াও বয়েছে।

মঙ্গলবার সকাল থেকে যে গরমটা নাজেহাল করছিল মানুষকে তা কিন্তু দুপুরের বৃষ্টির পর অনেকটাই কমে যায়। বর্ষায় মাঝেমধ্যেই বৃষ্টি হতে থাকায় গরমে অনেকটা লাগাম পরে। মাটি ঠান্ডা থাকে। একটা ভেজা অনুভূতি থাকে। ফলে গরমটা টের পাওয়া যায়না। কিন্তু এবার বৃষ্টি অতিরিক্ত মাত্রায় কম হওয়ায় সেই যে গ্রীষ্ম থেকে গরম জাঁকিয়ে বসেছে তা এখনও অব্যাহত। এখন এদিনের বৃষ্টির হাত ধরে বর্ষা যদি জাঁকিয়ে বসে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি অনেকটা কমবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026