Kolkata

হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল, হল অপারেশন

কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গত শুক্রবারই তাঁকে ভর্তি করা হয়। রবিবার তাঁর অপারেশন হয়েছে। ফিসচুলা অপারেশনের পর তিনি আপাতত সুস্থ। তবে রয়েছেন চিকিৎসকদের কড়া নজরদারিতে। ছোট অপারেশন হলেও তিনি উচ্চ রক্তচাপের রোগী। তারওপর ডায়াবেটিসও রয়েছে। ফলে চিকিৎসকেরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসকেরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে ৪৮ ঘণ্টার মধ্যেই অনুব্রত মণ্ডলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে তাঁর অপারেশন নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন তাঁর পরিবারের লোকজন এবং তৃণমূল নেতৃত্ব। অনেকেই এদিন তাঁর খোঁজ নেন। বীরভূমে তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। তাঁরাও অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার চেষ্টা করেন।

বীরভূমে ২টি লোকসভা আসন রয়েছে। সে ২টি লোকসভা আসন কার্যত তৃণমূলকে নিশ্চিত করেছিলেন অনুব্রত মণ্ডল। জেলায় তাঁর দাপটের কথাও অজানা নয়। যেখানে এবার রাজ্যের অনেক প্রান্তেই বিজেপি থাবা বসিয়েছে। তৃণমূলের হাত থেকে কেড়ে নিয়েছে লোকসভা আসন। সেখানে অনুব্রত মণ্ডল তাঁর জেলাকে সুরক্ষিত রেখেছিলেন। ভোটের সময় টানা গোটা জেলার পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন তিনি। তাঁর অসুস্থতায় তাই তৃণমূল নেতৃত্বও উদ্বিগ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026