নির্মীয়মাণ বহুতলের পাঁচিল ভেঙে বিপত্তি

মঙ্গলবার সকালে ভেঙে পড়ল নারকেলডাঙ্গার ক্যানাল ইস্ট রোডের একটি নির্মীয়মাণ বহুতলের পাঁচিল। পাঁচিল ভেঙে পড়ায় আশপাশের বাড়ির ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে কারও আঘাত গুরুতর নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনিভাবেই বাড়িটি তৈরি হচ্ছিল। ৫ তলা তৈরিও হয়ে গিয়েছিল। বিপত্তি হয় ৬ তলা তৈরির সময়। ৬ তলার নতুন তৈরি ইটের পাঁচিল এদিন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে পাঁচিলের বাকি অংশও ভেঙে দেন। বাড়িটি বেআইনিভাবে তৈরি হয়ে থাকলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার ৩ নম্বর বোরোর চেয়ারম্যান অনিন্দ্য রাউত। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026