Kolkata

শুভাপ্রসন্ন, শিবাজি পাঁজাকে সমন পাঠাল সিবিআই

বিশিষ্ট চিত্রকর শুভাপ্রসন্ন ও ব্যবসায়ী শিবাজি পাঁজাকে সমন পাঠাল সিবিআই। চিটফান্ড সংক্রান্ত ২টি মামলায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। শুভাপ্রসন্নকে যেখানে ডেকে পাঠানো হয়েছে সারদা মামলা নিয়ে, সেখানে শিবাজি পাঁজাকে ডেকে পাঠানো হয়েছে রোজভ্যালি নিয়ে। সারদা ও রোজভ্যালি, ২টি চিটফান্ডই বহু কোটি টাকার কেলেঙ্কারি। সেখানে এঁদের ২ জনকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুভাপ্রসন্ন ও শিবাজি পাঁজা। এঁরা ২ জনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। শিবাজি পাঁজাকে এর আগে ২০ জুন জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁদের বেশ কিছু পেন্টিং বিক্রি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার তাঁকে তলব করল সিবিআই। তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে হাজির হতে বলা হয়েছে।

চিত্রকর শুভাপ্রসন্নকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সারদা চিটফান্ডের কর্তা সুদীপ্ত সেনকে একটি টিভি চ্যানেল বিক্রি করেন তিনি। সেই চ্যানেলটি তখন কার্যকরী অবস্থায় ছিল না। ওই টিভি চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার অবশ্য তাঁকে কেন তলব তা পরিস্কার নয়। তবে চিটফান্ড তদন্তে যে সিবিআই তৎপর হয়েছে তা পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026