Kolkata

বিশ্বকাপ নিয়ে বেটিং, কলকাতার গলিতে আচমকা হানা দিয়ে গ্রেফতার ২

গত বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটে খেলা ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। খেলা হচ্ছিল ম্যাঞ্চেস্টারে কিন্তু সেই খেলা নিয়ে চুটিয়ে বেটিং চলছিল কলকাতার গলিতে। কলকাতা পুলিশের কাছে তা নিয়ে খবর এসে পৌঁছয়। সেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধেয় হানা দেয় শহরের বিভিন্ন এলাকায়। তাঁতিবাগান লেনে হানা দিয়ে সেখানকার একটি বাড়ি থেকে মহম্মদ ইনাম ওরফে গুড্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুরো বেটিংটাই চলছিল ২টি মোবাইল ফোনে। সেই মোবাইল ফোন ২টি বাজেয়াপ্ত করে পুলিশ। গুড্ডুকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে এক সময় সে বেশ কিছু তথ্য পুলিশকে দেয়। শহরে অন্য কোথায় বেটিং চক্র চলছে তাও জানায়। ধৃত গুড্ডুর সেই খবরের ভিত্তিতে ফের পুলিশ হানা দেয় তোপসিয়ায়।

তোপসিয়ার একটি বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় রাজকুমার সাউ নামে এক ব্যক্তিকে। একটি ডেক্সটপ ও একাধিক মোবাইল ফোন তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। সেগুলি দিয়েই চলছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বেটিং। পুলিশ ২ জনকেই আরও জেরা চালাচ্ছে। শহরের আর কোথাও বেটিং চক্র চলছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026