Kolkata

আমন্ত্রণ পাঠাল সরকার, বিকেল ৩টেয় নবান্নে বৈঠক

জুনিয়র ডাক্তাররা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তুত সে কথা রবিবারই জানিয়েছিলেন তাঁরা। এমনকি নিজেদের অবস্থান থেকে সরে মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালেই এসে দেখা করতে হবে এই জিদ থেকেও সরে আসেন তাঁরা। তবে শর্ত দেন বৈঠক কোনও বন্ধ ঘরে হবে না। সংবাদমাধ্যমের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যখন সকলেই ধরে নিয়েছেন সোমবার বৈঠক নিশ্চিত, ঠিক তখন সোমবার সকালে এনআরএস-এর বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা জানান তাঁরা রাজ্য সরকারের তরফে কোনও আমন্ত্রণ পাননি। ফলে শুরু হয় স্বাস্থ্য দফতর থেকে আমন্ত্রণ পাঠানোর তোরজোড়। সেই আমন্ত্রণ তাঁদের কাছে পৌঁছয় দুপুরে। তারপরই নবান্নে বৈঠক স্থির হয়।

নবান্নে বিকেল ৩টের সময় বৈঠক হওয়ার কথা। একটু আগেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলকে সেখানে হাজির হতে অনুরোধ করা হয়েছে। এখন এখান থেকে রফা সূত্র বার হয়ে স্বাস্থ্য পরিষেবা ফের চালু হলে তা রাজ্যের পক্ষে মঙ্গলের বলেই মনে করছেন সকলে। এদিকে এদিনও সকালে থেকে হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হয়েছে। কিছু জায়গায় কালো ব্যাজ পড়ে রোগী দেখেছেন ডাক্তাররা।

দেশ জুড়েও সোমবার চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। আইএমএ-র ডাকা কর্মবিরতির জেরে সর্বত্র হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন রোগীরা। এনআরএস কাণ্ডের প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যেই ডাক্তাররা এই আন্দোলনে সামিল হয়েছেন। ওপিডি-তে রোগী দেখা বন্ধ রয়েছে অধিকাংশ জায়গায়। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026