Kolkata

শহরে ঝেঁপে বৃষ্টি, কিছুটা হলেও স্বস্তি

সারাদিন পুড়েছে গোটা শহরটা। মানুষ গরমে জ্বলেছেন। ঘামে ভিজেছেন। রাস্তায় টেকা কার্যতই অসম্ভব মনে হয়েছে বেশিক্ষণ। হবে নাই বা কেন! দিনটাই তো মরসুমের উষ্ণতম দিন। ফলে গরমে তো নাজেহাল হতেই হত। এমন গরম চলবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনই এক গরমে যখন প্রাণান্তকর পরিস্থিতি মানুষজনের, ঠিক তখনই সন্ধের পর আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। গুড়গুড় করতে শুরু করল আকাশ। ঝলকে উঠল বজ্র। আর তারপরই নামল ঝমঝম করে বৃষ্টি।

টানা যে দীর্ঘক্ষণ বৃষ্টি হয়েছে এমনটা নয়। তবে যেটুকু হয়েছে তাতে সামান্য হলেও গরম থেকে রেহাই দিয়েছে সাধারণ মানুষকে। প্রবল গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। রাস্তা ভিজেছে। হাল্কা ঠান্ডা বাতাসও শরীরে লেগেছে। এটাই এখন অনেক পাওনা শহরবাসীর কাছে। যে নাজেহাল অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এমন কটা ফোঁটা বৃষ্টির জন্যও চাতকের মত অপেক্ষায় ছিলেন সকলে।

শুক্রবার সন্ধের বৃষ্টিতে অনেককেই দেখা গেছে রাস্তায় নেমে পড়তে। ঝেঁপে বৃষ্টি খুব বেশি হলে হয়েছে ১০ মিনিট। সেটুকু বৃষ্টিই তারিয়ে উপভোগ করেছেন অনেকে। ভিজেছেন প্রাণ ভরে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি বলেই জানাচ্ছেন আবহবিদেরা। কারণ গরম থেকে এখনই রেহাই মিলছে না। আগামী ২-৩ দিন মন গরম চলবে। তবু তার মাঝেই শুক্রবারের সন্ধের বৃষ্টি প্রাণ জুড়ল শহরবাসীর। এটাই বা কম কি!

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026