Kolkata

পথে নামলেন চিকিৎসকেরা, পাশে দাঁড়িয়ে পথে বিশিষ্টজনেরাও

জুনিয়ার ডাক্তারদের দাবির সপক্ষে লেখা প্ল্যাকার্ড হাতে শুক্রবার বিকেলে রাস্তায় হাঁটলেন অপর্ণা সেন। সকালে তিনি গিয়েছিলেন এনআরএস হাসপাতালে। সেখানে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের সামনেই মাইক হাতে মুখ্যমন্ত্রীকে একটু অবস্থান বদলে এঁদের সঙ্গে কথা বলে মীমাংসার পথ খুঁজতে অনুরোধ করেন তিনি। এরপর বিকেলে চিকিৎসকেরা তাঁদের দাবি নিয়ে রাস্তায় নামেন। মিছিল এনআরএস থেকে যায় চিত্তরঞ্জন হাসপাতাল পর্যন্ত। সিনিয়র থেকে জুনিয়র সব ডাক্তাররাই পা মেলান। তাঁদের প্রাথমিক দাবিই হল তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীকে এসে তাঁদের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। এই অবস্থানে তাঁরা অনড় হয়ে আছেন। যতদিন না তাঁদের দাবি পূরণ হবে ততদিন তাঁরা চিকিৎসায় যোগ দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

মিছিলে চিকিৎসকদের সঙ্গে পায়ে পা মেলান বিশিষ্টজনেরাও। বিকেলে এই মিছিলে প্ল্যাকার্ড হাতে হাঁটতে দেখা যায় অপর্ণা সেনকে। পা মেলান সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, গায়ক অনুপম রায়, কৌশিক সেন সহ আরও অনেকে। পা মেলান বেশ কয়েকজন সাধারণ মানুষও। অন্যান্য পেশার মানুষজনকেও এদিন চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

হাসপাতালে চিকিৎসা পরিষেবা দ্রুত স্বাভাবিক করা, চিকিৎসকদের সকলের কাজে ফেরার আর্জি নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিকেলে আবার ৫ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধিদল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। অবস্থা স্বাভাবিক করার সবরকম চেষ্টা যেমন চলছে তেমনই অনেক ক্ষেত্রের মানুষজন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের সঙ্গে একবার এসে দেখা করার পরামর্শ দিয়েছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026