এসএসকেএমে চিকিৎসার জন্যে আসা অসুস্থ শিশু, ছবি - আইএএনএস
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়ররাও। প্রথম থেকেই তাঁদের নৈতিক সমর্থন ছিল। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর বিকেল থেকে হাসপাতালের অচলাবস্থা কাটানোর চেষ্টায় উদ্যোগ না নেওয়ার অভিযোগ করে ইস্তফার পথে হাঁটেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসকেরা। বিক্ষোভরত ছাত্রদের পাশে থাকার বার্তাও দেন তাঁরা। আর সেই একই বার্তা দিয়ে শুক্রবার হিড়িক পড়ে গেল চিকিৎসকদের গণ ইস্তফার।
শুক্রবার আর জি কর হাসপাতালের ৭০ জন চিকিৎসক সই করে গণ ইস্তফা দেন। এরপর চিত্তরঞ্জন হাসপাতালের ১৭ জন চিকিৎসক, এসএসকেএম হাসপাতালের ১৭৫ জন চিকিৎসক, এনআরএস হাসপাতালের ১০০ জন চিকিৎসক ইস্তফার রাস্তায় হাঁটেন। একইভাবে ইস্তফা দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং সিউড়ি হাসপাতালের চিকিৎসকেরা। যা পরিস্থিতিকে আরও জটিল আকার দিল।
গণ ইস্তফার জেরে এখন হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত লাটে উঠেছে। যা সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে রোগীদের। শিশু থেকে বৃদ্ধ, সকলকেই এই জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। প্রবল যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন সন্তানসম্ভবা। বহু রোগী চিকিৎসা না পেয়ে ফিরছেন। অনেকের শারীরিক অবস্থার অবনতি হয়েই চলেছে। যা রাজ্যের সার্বিক চিকিৎসা পরিষেবাকেই ভয়ংকর পরিস্থিতির মুখে এনে ফেলেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…