Kolkata

মাধ্যমিকে জেলার জয়জয়কার, প্রথম ৫১ জনে কলকাতার মাত্র ১

মাধ্যমিকে ফের কামাল দেখাল জেলা। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। সৌগত পেয়েছে ৬৯৪ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে ২ জন। ২ জনই মেয়ে। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা ও ফালাকাটার ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল। ২ জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানেও রয়েছে ২ জন। শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল ও রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ক্যামেলিয়া রায়। এদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

চতুর্থ স্থান অধিকার করেছে বড়বিশা হাইস্কুলের অরিত্র সাহা। অরিত্র পেয়েছে ৬৮৭ নম্বর। পঞ্চম স্থানে ফের রয়েছে ২ জন। হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে ও কান্দি রাজা মণিন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের রুমনা সুলতানা। এবারের মাধ্যমিকে প্রথম ১০ জনে রয়েছে ৫১ জন ছাত্রছাত্রী। কলকাতার মাত্র ১ জন পড়ুয়া এই ৫১ জনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে।

এবার মাধ্যমিক পরীক্ষায় বসে ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন ছাত্রছাত্রী। মোট পাশের হার ৮৬.০৭ শতাংশ। আজ পর্যন্ত মাধ্যমিকে এত পাশের হার কখনও দেখা যায়নি। সেদিক থেকে পাশের হারে রেকর্ড গড়ল ২০১৯ সালের মাধ্যমিক। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক ছাত্র সৌগত দাস এবার মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছে। পূর্ব মেদিনীপুরই এবার রাজ্যের সবচেয়ে সফল জেলা। কারণ এই জেলা থেকেই সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে। পাশের হার ৯৬ শতাংশের একটু বেশি। অন্যদিকে কলকাতার পাশের হার ৯২ শতাংশের একটু বেশি।

মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রতিবারের মত এবারও পর্ষদের নিজস্ব ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এসএমএস এর মাধ্যমেও ফল জানতে পারে পরীক্ষার্থীরা।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026