Kolkata

রামনবমীতে অস্ত্র মিছিল, বিষয়টি দেখবে জেলা প্রশাসন, জানালেন বিবেক দুবে

রাজ্যে রামনবমীতে অস্ত্র মিছিল হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি। বিশ্ব হিন্দু পরিষদও রাম নবমী উপলক্ষে রাজ্যে ৭০০টি মিছিল বার করতে চলেছে। কিন্তু নির্বাচন চলছে। সামনেই দ্বিতীয় দফা। তারমধ্যে কী এভাবে মিছিল করা যায়? এ বিষয়ে কী তিনি কি কোনও ব্যবস্থা নিচ্ছেন? শনিবার দিল্লি উড়ে যাওয়ার আগে এই প্রশ্নই সাংবাদিকরা করেছিলেন রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেকে। গোটা বিষয়টি তিনি জেলা প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছেন।

এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে বিবেক দুবে জানান, বিষয়টি নিয়ে তাঁকে না জিজ্ঞেস করে যাঁদের এই বিষয়টি সামলানোর কথা তাঁদের জিজ্ঞাসা করা উচিত। তিনি দিল্লি যাচ্ছেন একদম অন্য কারণে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে তিনি যাচ্ছেন। অস্ত্র মিছিল সংক্রান্ত বিষয় যে জেলা প্রশাসনের দায়িত্ব তাও তিনি এদিন স্পষ্ট করে দেন।

রবিবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে রামনবমী। রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল তরজা চরমে উঠেছে। অন্যদিকে রাজ্য সরকার গতবারই পরিস্কার করেছিল যে তারা রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিল করতে দেবে না। অন্যদিকে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারির সুরেই জানিয়ে দিয়েছেন, মিছিল হবে। আটকানোর চেষ্টা হলে তার ফল ভুগতে হবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026