Kolkata

ঝড় কম, বৃষ্টি দফায় দফায়, শনিবারের সন্ধেয় ভিজে একসা শহর

শুক্রবারের পর শনিবারও একইভাবে ঝড় বৃষ্টির কবলে শহর কলকাতা সহ আশপাশের জেলা। গত শুক্রবারও পূর্বাভাস ছিল। মিল গিয়েছিল সেই পূর্বাভাস। হয়েছিল কালবৈশাখী। শনিবার সন্ধেতেও ঝড় ধেয়ে আসছে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর তা অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছে। শনিবার বিকেলেও আকাশ ছিল পরিস্কার। কিন্তু সন্ধের পর আচমকাই ঠান্ডা হাওয়া দিয়ে ঝড় বইতে শুরু করে। ঝড়ের ধাক্কা অবশ্য শুক্রবার অনেক বেশি ছিল। শনিবার ঝড় হয়েছে কম সময়। তারপরই বৃষ্টি নামে। বহু মানুষ রাস্তার ধারে দোকানের মধ্যে বা ছাউনির তলায় আশ্রয় নেন। ভিড়ে ঠাসা ছিল বিভিন্ন বাস স্টপেজের যাত্রী প্রতীক্ষালয়গুলিও।

যেহেতু ঝড় কম হয়েছে তাই এদিন বৃষ্টিটা যেন একটু বেশিই পেল শহর থেকে জেলা। বৃষ্টি শুরু হল সন্ধে থেকে। ঝেঁপে বৃষ্টি প্রায় ২০-২৫ মিনিট চলার পর কিছুটা ধরে যায়। আটকে পড়া মানুষ ছাউনির তলা ছেড়ে বেরিয়ে টিপটিপ বৃষ্টিতেই গন্তব্যে ফেরার চেষ্টা করেন। কিছুক্ষণ এমন থাকার পরই ফের শুরু হয় বৃষ্টি। এদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে শহরে ও আশপাশের জেলাগুলিতে। বৃষ্টি চলেছে রাত পর্যন্ত।

শনিবার অনেকের ছুটি থাকে। তাঁদের উইকএন্ড শুরু হয় যায় শুক্রবার রাত থেকেই। আর যাঁরা শনিবারও অফিস করেন তাঁদের রবিবার ছুটি। ফলে শনিবারের সন্ধেয় এমন এক তোফা ঝড় বৃষ্টিতে প্রাণ জুড়িয়ে যায়। শরীর-মন ঠান্ডা হয়ে যায়। দিনভরের ক্লান্তি যেন নিমেষে উধাও। রাস্তায় থাকা মানুষজন সমস্যায় পড়লেও তাঁরাও একবার বাড়ি ঢুকে যাওয়ার পর মেজাজেই কাটিয়েছেন। ছুটির আগের রাতে তোফা ঘুমটা নিশ্চিন্ত হয়েছে অনেকের। চৈত্র, বৈশাখ মানেই কালবৈশাখী। সময়ের চাহিদা মেনে সেই কালবৈশাখী কিন্তু সময়ের সঙ্গে পা মিলিয়েই ঋতুর সঙ্গে চলছে। এদিন শহরের পাশাপাশি কলকাতার আশপাশের জেলাগুলিতেও যথেষ্ট ঝড় বৃষ্টি হয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026