Kolkata

শহরের ৩ জায়গায় হানা, বাজেয়াপ্ত ৫ কোটি টাকার চোরাই সোনা

মায়ানমার থেকে ২টি সীমানা পার করে ভারতে ঢুকেছিল সোনা। বাংলাদেশ থেকেও ঢুকেছিল চোরাই সোনা। এই ৩ জায়গা থেকে ঢোকা বিভিন্ন পরিমাণ চোরাই সোনা পৌঁছে গিয়েছিল কলকাতায়। এখানেই ৩২ জায়গায় আলাদা আলাদা লোকের হাতে ছিল সেই সোনা। গোপন সূত্র মারফত সে খবর পান ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই আধিকারিকরা। আর সেই খবরের ভিত্তিতে ৩ জায়গায় আচমকা হানা দেন তাঁরা। ৩টি হানাতেই আসে সাফল্য। হাতে নাতে পাকড়াও হয় মোট ৬ জন। বাজেয়াপ্ত হয় ১৬ কেজি ৩৪ গ্রাম সোনা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৭ লক্ষ টাকা।

একটি হানা হয় সল্টলেকের একটি গেস্ট হাউসে। সেখানে উদ্ধার হয় ৩ কেজি ৩২ গ্রাম সোনা। মিজোরাম সীমানা দিয়ে মায়ানমার থেকে ভারতে ঢোকে সেই সোনা। ইসাক নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় হানা হয় কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে। এখান থেকে উদ্ধার হয় ৪ কেজি ৯৮ গ্রাম সোনা। মায়ানমার থেকে মণিপুর সীমানা দিয়ে ভারতে ঢোকে এই চোরাই সোনা। এখানে মহেশ ও রীতা নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তৃতীয় হানা হয় কলকাতার বড়বাজার এলাকায়। এখানে উদ্ধার হয় ৮ কেজির কিছু বেশি সোনা। এই সোনা বাংলাদেশ থেকে সীমানা পার করে কলকাতায় পৌঁছয়। এখানে রাজু দত্ত, চিরঞ্জিত দত্ত ও সুমন সাহা নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।

সীমানা পার করে চোরাই সোনা শহরে পৌঁছনো নতুন নয়। আগেও বিভিন্ন সময়ে ডিআরআই আধিকারিকরা হানা দিয়ে সোনা উদ্ধার করেছেন। ফের এমন ঘটনা ঘটল। ২০১৮-১৯ অর্থবর্ষেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ৪৩১ কেজি সোনা উদ্ধার করেছে ডিআরআই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026