পাঁচতলা পর্যন্ত বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট ছাড়াই জল সংযোগ দেবে কলকাতা পুরসভা। শর্ত একটাই পুরসভার কর আপডেটেড থাকতে হবে। এদিন মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। অনেক সময়েই কেউ নিজের বাড়ি তৈরির জন্য হয়তো পাঁচতলা তোলার ছাড়পত্র নিলেন। কিন্তু তিন তলা পর্যন্ত তুলে আর্থিক কারণে বাকি দুটি তলা তুলে উঠতে পারলেন না। অথবা কোনও প্রোমোটার ফ্ল্যাট তৈরির জন্য পাঁচতলার ছাড়পত্র বার করেও চারতলা পর্যন্ত তুলে কোনও কারণে থেমে গেলেন। সেক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট না থাকায় আবাসনে জল সংযোগ পাওয়া যেত না। যা ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এখন থেকে পুরসভার কর দিয়ে থাকলে বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিককে আর জল সংযোগ নিয়ে ভুগতে হবে না। তবে এই ছাড় কেবলমাত্র পাঁচতলা বাড়ি বা ফ্ল্যাটবাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। পাঁচতলার ওপর বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মেই কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার পর জল সংযোগ দেবে কলকাতা পুরসভা।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…