Kolkata

কলকাতা পুরসভার ওয়েবসাইটে হ্যাকার হানা

কলকাতা পুরসভার ওয়েবসাইটেই হামলা চালাল হ্যাকাররা। হ্যাকাররা ওয়েবসাইটের অন্য তথ্য মুছে সেখানে এনপিআর সম্বন্ধে নানা তথ্য তুলে দিয়েছে। একথা জানিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ওয়েবসাইটের নাম ‘কেএমসিগভ ডট ইন’। এই ওয়েবসাইটে কলকাতা পুরসভার নানা তথ্য থাকে। সেখানে দেখা গেছে হানা দিয়েছে হ্যাকাররা। এনপিআর বা জাতীয় নাগরিকপঞ্জী-তে কার নাম রয়েছে তা দেখে নিতে বলা হয়েছে পুরসভার ওয়েবসাইটে।

মেয়র জানান ২০১০ সালের তথ্য তুলে দেওয়া হয়েছে এখানে। এখান থেকে নিজের নাম খুঁজে নিতে বলা হয়েছে। পুরো ঘটনা ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় জানানো হয়েছে। এছাড়া কলকাতা পুরসভার তরফে সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি জানিয়ে অভিযোগ করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে।

মেয়র জানান, মনে করা হচ্ছে এই পুরো ঘটনার পিছনে কলকাতা পুরসভারই কোনও কর্মী জড়িত। কিন্তু কেন জড়িত? কী করতে চাইছিল সে? সেটাই জানার চেষ্টা করা হবে বলেও জানান মেয়র। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি একাজ করে তা খতিয়ে দেখা হবে বলে আস্বস্ত করেছেন তিনি। এদিকে কলকাতা পুরসভার ওয়েবসাইট এভাবে হ্যাক হওয়ার জেরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরসভায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026