Kolkata

কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

১২১টি ভোট পেয়ে কলকাতার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির মীনাদেবী পুরোহিত পেয়েছেন মাত্র ৫টি ভোট। এই ৫টি ভোট তাঁরই দলের কাউন্সিলরদের। কারণ কলকাতা পুরসভায় ৫ জন কাউন্সিলর রয়েছেন বিজেপির। অন্যদিকে এদিন ভোটদানে বিরত থাকেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। তৃণমূলের কলকাতা পুরসভায় রয়েছেন ১২২ জন কাউন্সিলর। তারমধ্যে ১২১ জন ভোট দেন। সবকটি ভোট স্বাভাবিকভাবেই গিয়েছে ফিরহাদের ঝুলিতে। প্রসঙ্গত কলকাতা পুরসভায় এই মুহুর্তে মোট ১৪৩ জন কাউন্সিলর রয়েছেন।

এদিন পুরসভায় ছিল মেয়র পদে ভোটগ্রহণ। ফলাফল যে কারও জানা ছিল না এমন নয়। সকলেই জানতেন ফলাফল কী হতে চলেছে। হয়ও তাই। তৃণমূলের ফিরহাদ হাকিমের ঝুলি পূর্ণ হয়ে যায় ভোটে। অন্যদিকে বিজেপি প্রার্থী পেলেন তাঁর দলের ৫ কাউন্সিলরের ভোট।

আনুষ্ঠানিকভাবে ভোটে নির্বাচিত হয়ে মেয়র হওয়ার পর ফিরহাদ হাকিমকে শপথবাক্য পাঠ করান কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। ডেপুটি মেয়র হিসাবে শপথ নেন অতীন ঘোষ। এদিন মেয়র পদে শপথ নিতে ধুতি পরে হাজির ছিলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র হয়ে কার্যতই খুশি তিনি। এদিন তিনি নিজেই জানান, মেয়র হওয়ার পরই তাঁকে ফোন করে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভাল করে কাজ করার নির্দেশ দেন। এদিন মেয়র হওয়ার পর কার্যতই অভিনন্দনের বন্যায় ভাসলেন ফিরহাদ হাকিম।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026