ফাইল ছবি
দমদম মেট্রো স্টেশন। সকাল থেকে রাত প্রায় সবসময়েই এই স্টেশন লোকে লোকারণ্য। ব্যস্ত টিকিট কাউন্টার। আর সেই টিকিট কাউন্টারের কাছেই শুক্রবার দুপুরে গুলি চলল। গুলি চলার ঘটনায় মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে আহত হন ৩ জন। যাঁদের মধ্যে এক নাবালক রয়েছে।
সূত্রের খবর, ওই সময়ে মেট্রোর সুরক্ষার দায়িত্বে থাকা আরপিএফ কর্মীদের ডিউটি বদল হচ্ছিল। সে সময়ে এক আরপিএফ কর্মীর হাত থেকে পড়ে যায় তাঁর রাইফেল। অসাবধানতা বশত সেই রাইফেল থেকে ছিটকে বার হয় গুলি। যা জখম করে ওই নাবালক, তার মা ও এক মেট্রো কর্মীকে। ৩ জনকেই শুশ্রূষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গুলি চলার ঘটনায় মুহুর্তে ব্যস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…