Kolkata

অফিস টাইমে মেট্রোয় মরণঝাঁপ, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

বুধবার ঘড়িতে তখন সকাল সাড়ে ৮টা বাজে। অফিস টাইমের মারাত্মক চাপে রোজকার মতই বাঁশদ্রোণীর মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়ছিল ভিড়। দমদমগামী মেট্রো গতি কমিয়ে ঢুকছিল স্টেশন চত্বরে। আচমকা উপস্থিত যাত্রীদের হতচকিত করে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক প্রৌঢ়। দূর থেকে সেই দৃশ্য দেখে তড়িঘড়ি এমারজেন্সি ব্রেক কষেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনের চাকা উঠে পড়েছে প্রৌঢ়ের ঘাড়ের উপর।

গুরুতর জখম প্রৌঢ়কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। এদিকে প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টায় আধ ঘণ্টার জন্য থমকে যায় নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা। টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা অবশ্য স্বাভাবিক ছিল। অফিস টাইমে প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টায় ব্যাপক ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মেট্রোর ভিড় উঠে আসে রাস্তায়। বাস পেতে ভোগান্তির শিকার হন অনেকেই। আধঘণ্টা পর নিউ গড়িয়া থেকে মেট্রো পরিষেবা চালু হলে অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026