Kolkata

পাতাল রেলে রেক বিকল হয়ে আতঙ্ক, মিনিট ১৫ খুলল না দরজা

ফের পাতাল রেলে বিভ্রাট। যাত্রীদের দাবি, শনিবার বেলা পৌনে ১১টা নাগাদ মেট্রোর একটি নন-এসি রেক নিউ গড়িয়া স্টেশন থেকে দমদম অভিমুখে যাত্রা শুরু করে। পরের স্টেশনে ঢুকে দাঁড়ানোর পর দেখা যায় দরজা খুলছে না। প্রথম দিকে আমল না দিলেও পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াতে থাকে। দরজা না খোলায় কেউ মেট্রোর কামরায় প্রবেশও করতে পারছিলেন না, কেউ বেরিয়েও আসতে পারছিলেন না।

মেট্রোয় আটকে পড়া যাত্রীদের অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। মিনিট ১৫ পর মেট্রোর আপৎকালীন দরজা খুলে সেখান দিয়ে সকলকে বার করে আনা হয়। খারাপ হওয়া রেকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফের মেট্রো চলাচল শুরু হয়। কিন্তু একটা বড় সময় ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকায় অনিয়মিত হয়ে মেট্রো পরিষেবা। স্বাভাবিক অবস্থা ফিরতে অনেকটা সময় কেটে যায়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026