Kolkata

মেট্রোয় যাতায়াত আরও সহজ করল মেট্রো কর্তৃপক্ষ

যাত্রীদের জন্য মেট্রো যাতায়াতকে আরও সহজ করল মেট্রো কর্তৃপক্ষ। অনেকদিন ধরেই সাধারণ মানুষের এই নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে তার সমাধান করল মেট্রো।

করোনা অতিমারির ঝাপটা থেকে রেহাই পায়নি মেট্রো রেলও। কলকাতা শহরে মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছিল লকডাউনের পর থেকে। তারপর প্রথম ঢেউ যাওয়ার পর তা চালু হলেও ফের তা বন্ধ হয়।

এরমধ্যে যাত্রীদের যাতায়াতের টিকিটের ক্ষেত্রে পরিবর্তন এনেছে মেট্রো। প্রথমে স্মার্ট ফোনে বিশেষ ব্যবস্থা করা হয়। তারপর স্মার্ট কার্ডে যাতায়াত চলছিল। যা এখনও বজায় রয়েছে।

করোনার আগে মেট্রোয় চড়তে চাইলে কারও স্মার্ট কার্ড না থাকলে টোকেন কিনে তিনি যাতায়াত করতে পারতেন। সেই টোকেন ফের ফিরিয়ে আনছে মেট্রো কর্তৃপক্ষ।

অনেক যাত্রী আছেন যিনি কয়েকদিনই মেট্রোয় চড়েন। তিনি অনেক সময় স্মার্ট কার্ড নিতে চান না। স্মার্ট কার্ডের নির্দিষ্ট সময়ের মধ্যে অতবার মেট্রো চড়ার তাঁদের দরকার পড়েনা।

সেক্ষেত্রে তাঁরা এতদিন মুশকিলে পড়ছিলেন। কারণ মেট্রোয় যাতায়াতের জন্য তাঁদের স্মার্ট কার্ড আবশ্যিক ছিল। এবার টোকেন ফের চালু হতে চলায় তাঁরা স্বস্তি পেয়েছেন।

আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রোয় চালু হচ্ছে টোকেন বন্দোবস্ত। ২৫ নভেম্বর থেকে এই টোকেন কিনে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। ফলে বৃহস্পতিবার থেকে যাত্রীরা স্মার্ট কার্ড বা টোকেন, ২ ব্যবস্থাই ব্যবহারের সুযোগ পাবেন মেট্রোয় সফরের জন্য।

প্রসঙ্গত মেট্রো চালু হওয়ার পর এখন কিন্তু মেট্রোয় ব্যস্ত সময়ে যথেষ্ট ভিড় হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ বারবার দূরত্ববিধির কথা মনে করালেও বাস্তব চিত্র একেবারেই আলাদা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026