ভরা অফিস টাইম বলতে যা বোঝায় ঠিক তাই। ঘড়ির কাঁটায় সকাল ৮টা ৫৬ মিনিট। মেট্রোর বাঁশদ্রোণী স্টেশনে তখন থিক থিক করছে যাত্রীদের ভিড়। ঠিক সেই সময়েই মেট্রোর থার্ড রেলে একটি বিকট বিস্ফোরণের শব্দ পান যাত্রীরা। বিস্ফোরণের পরই সেখান থেকে আগুনের শিখা ঝলসে ওঠে। আতঙ্কে ছোটাছুটি জুড়ে দেন যাত্রীরা। পড়ে গিয়ে অনেকে কমবেশি আহতও হন।
পরে যদিও মেট্রো কর্তৃপক্ষ ব্যবস্থা নেন। শুরু হয় আগুন নেভানোর কাজ। হাজির হন ইঞ্জিনিয়াররা। এদিকে অফিস টাইমে এই অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। সময় হিসাব করে বাড়ি থেকে অফিসমুখী যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। বেলা ১০টা ১০ থেকে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…