Kolkata

প্রবীণ নাগরিকদের জন্য সুখবর শোনাল মেট্রো

মেট্রো সফরে এবার সুবিধা পেলেন বয়স্ক নাগরিকরা। তাঁদের যাত্রার ক্ষেত্রে নিয়ম শিথিল করল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা : শহরে মেট্রোর চাকা ফের লাইনে ফিরেছে ১৭৭ দিন পর। করোনার জন্য এই দীর্ঘ সময় বন্ধ থাকার পর আনলক পর্বে মেট্রো সফর শুরু হওয়ায় অনেক মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন। কলকাতার লাইফ নাইন—এ পরিণত হওয়া মেট্রো গত সোমবার থেকে সাধারণ মানুষকে নিয়ে চলা শুরু করেছে। তবে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে সফরের। এখন মেট্রো সফর করতে লাগছে ই-পাস।

ইন্টারনেট সম্বন্ধে নতুন প্রজন্ম বা মধ্যবয়সী মানুষজনও কিছুটা সড়গড়। কিন্তু বয়স্ক মানুষজনের জন্য অ্যাপ ব্যবহার করে ই-পাস নিশ্চিত করে তারপর স্মার্টফোনে সেই ই-পাস দেখিয়ে মেট্রো সফর নিশ্চিত করা কষ্টসাধ্য। কারণ তাঁরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করতে পারেননা।

অন্যের সাহায্য নিয়ে যদি মুশকিল আসানের চেষ্টা করেনও, তাহলেও তা ই-পাস পাওয়ার জন্য এবং তা দেখিয়ে স্লট বুক করার জন্য সময়মত সকলকে পাশে পান না।

অনেকে আবার নিছক বেসিক সেট ব্যবহার করেন। ফোন ধরা আর ফোন ছাড়াটা জানেন। কিছুটা হলেও এসএমএস বিষয়টি রপ্ত করতে পেরেছেন। তাও বর্তমান যুগে ব্যাঙ্কিং পরিষেবা অনেকটাই এসএমএস নির্ভর বলে।

এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে নিয়ম শিথিল করল মেট্রো রেল কর্তৃপক্ষ। সিনিয়র সিটিজেনরা নির্দিষ্ট সময়ের মধ্যে মেট্রো সফর করতে চাইলে তাঁদের ই-পাস লাগবে না।

বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনও সিনিয়র সিটিজেন মেট্রো সফর করতে চান তাহলে তাঁর ই-পাস লাগবে না। লাগবে কেবল তাঁর পরিচয়পত্র। যা থেকে প্রমাণ হবে যে তিনি সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক। এজন্য তাঁকে সঙ্গে রাখতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট।

এই সুবিধা প্রবীণ নাগরিকদের অনেকটা স্বস্তি দিল। কারণ অনেক প্রবীণ নাগরিকেরই অভিযোগ ছিল মেট্রো চালু হল বটে তবে টিকিটের এমন নিয়ম হল যে তাঁদের পক্ষে মেট্রো সফর কার্যত অসম্ভব। তাঁদের সেই অভিযোগের অবসান ঘটাল মেট্রো কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট সময়েই সেক্ষেত্রে সফর করতে হবে প্রবীণদের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026