Kolkata

চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো, আপাতত ৬টি স্টেশনের মধ্যে চলবে ট্রেন

ইস্ট-ওয়েস্ট মেট্রো তার সফর শুরু করল। অবশ্যই পুরো পথ নয়। আপাতত ৬টি স্টেশনের মধ্যে যাতায়াত শুরু করল এটি। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো।

বৃহস্পতিবার সবুজ পতাকা নেড়ে মেট্রোর যাত্রা শুরু করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সঙ্গে ছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের কোনও মন্ত্রীকে পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর নামই নিমন্ত্রণ পত্রে ছিলনা।

ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হল ৬টি স্টেশনের মধ্যে। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে শুরু করে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল হয়ে সল্টলেক স্টেডিয়াম হবে মেট্রোর শেষ স্টেশন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে মেট্রোর প্রথম যাত্রায় সফর করেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিক থেকে কর্মীরা। এদিন সাধারণ মানুষ ওঠার সুযোগ পাননি। শুক্রবার থেকে সাধারণ মানুষ এই মেট্রোয় সফর করতে পারবেন।

আপাতত ৬টি স্টেশন অতিক্রম করতে মেট্রোর লাগবে ১৪ মিনিট। পুরোটাই মাটির ওপর দিয়ে। কোথাও সুড়ঙ্গে প্রবেশ নেই। টিকিট থাকছে ৫ ও ১০ টাকা। সেটা নির্ভর করবে কতটা পথ অতিক্রম করবেন যাত্রী তার ওপর। কোথা থেকে কত ভাড়া তা মেট্রো স্টেশনগুলিতেই টাঙানো রয়েছে। মেট্রোর রেকগুলিও আধুনিক।

সেইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে স্টেশনে পৌঁছনোর পর মেট্রোর দরজা খোলার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে থাকা একটি দরজাও খুলবে। প্রধান মেট্রোয় দুর্ঘটনা রুখতেই এই বন্দোবস্ত। মেট্রোর কামরাও অনেকটা উন্নত। থাকছে সিসিটিভি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026