Kolkata

ফের মেট্রো বিভ্রাট, লাইন দিয়ে হেঁটে স্টেশনে ফিরলেন যাত্রীরা

কলকাতা মেট্রোয় সফর ক্রমশ আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে। কখন যে কোথায় গাড়ি থমকে দাঁড়িয়ে পড়বে তা কারও জানা নেই। মেট্রো থেকে নামা পর্যন্ত আতঙ্ক থেকেই যাচ্ছে। যেভাবে কিছুদিন অন্তরই একবার করে মেট্রো বিভ্রাট তৈরি হচ্ছে তাতে যাত্রীদের প্রতিক্রিয়া কিন্তু এমনই। বুধবার দুপুরে এমনই এক মেট্রো বিভ্রাটের সাক্ষী রইলেন হাজারের ওপর মানুষ। যাঁদের মধ্যে মহিলা, শিশু, বৃদ্ধ সকলেই ছিলেন।

ফাইল : কলকাতা মেট্রো রেল, ছবি – আইএএনএস

বুধবার ১টা নাগাদ দমদম স্টেশন ছাড়ে একটি এসি মেট্রো রেক। দমদম ছাড়ার পর বেলগাছিয়ামুখী মেট্রোটি আচমকাই থমকে দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা কিছুই বুঝে উঠতে পারেননি কী হল। এদিকে গাড়ি দাঁড়িয়েই থাকে। পরে সব যাত্রীকে বার করে মেট্রোর লাইন ধরে হাঁটিয়ে ফের দমদম স্টেশনে ফেরত আনা হয়। যা অবশ্যই অনেকের পক্ষে কষ্টকর ছিল। একে মেট্রো দাঁড়িয়ে থাকার আতঙ্ক। তারপর এভাবে হেঁটে ফেরা। সেইসঙ্গে অনেকে অনেক দরকারি কাজে যাচ্ছিলেন, সেইসব কাজও পণ্ড হওয়া। সব মিলিয়ে যাত্রীদের ক্ষোভ ছিল যথেষ্ট।

ফাইল : কলকাতা মেট্রো রেল, ছবি – আইএএনএস

কিন্তু কেন মেট্রো এভাবে দাঁড়িয়ে পড়ল? কেনই বা গাড়ি ছাড়া সম্ভব হলনা? মেট্রোর তৃতীয় লাইনের বিভ্রাটই এর কারণ বলে জানা গেছে। থার্ড লাইন অর্থাৎ যে লাইন দিয়ে মেট্রো বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। সেই লাইনে বিদ্যুৎ সংযোগ না মেলাতেই এই দুর্ভোগ। ঘটনার কারণ খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026