ফের মেট্রোয় বিভ্রাট। একের পর এক ঘটনায় ক্রমশ মানুষ কলকাতা মেট্রোয় চড়তে ভয় পাচ্ছেন। বৃহস্পতিবার বেলা তখন ১০টা ৫০। দমদম মেট্রো স্টেশনে যথেষ্ট ভিড়।
টালিগঞ্জমুখী একটি নন-এসি মেট্রো রেক এসে দাঁড়াতে তাতে উঠে পড়েন সকলে। মেট্রো ছাড়তে যাবে। ঠিক তার আগেই তৃতীয় কামরা থেকে গলগল করে ধোঁয়া বার হতে দেখেন যাত্রীরা। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। যদিও তখনও যাত্রা শুরু করেনি সেটি।
কলকাতা মেট্রোর সিপিআরও সংবাদ সংস্থাকে জানান, গাড়িটিকে দমদম স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয়। দ্রুত সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে কেন ধোঁয়া তা এখনও পরিস্কার নয়। এটা যান্ত্রিক ত্রুটি কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়। ১১ টা ১৫ মিনিটে ফের চালু হয় মেট্রো।
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…