Kolkata

অফিস টাইমে বন্ধ মেট্রো পরিষেবা, চরম দুর্ভোগ

মাসের শুরু। সপ্তাহের শুরু। প্রবল ব্যস্ত একটা দিনের শেষে সন্ধেয় তখন বাড়ি ফেরার তাড়া। ক্লান্ত শরীরটা নিয়ে বাড়ি পৌঁছে বিশ্রাম। আর ঠিক সেই অফিস শেষে বাড়ি ফেরার সময়েই প্রবল সমস্যার শিকার হলেন মেট্রো যাত্রীরা। মেট্রোয় সময় কম লাগে। যাত্রাও কষ্টহীন। তাই অনেকেই মেট্রো ধরেন এসময়ে। ঠিক সেই ভর সন্ধেবেলা ভিড়ে ঠাসা অবস্থায় বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা।

এমজি রোড মেট্রো স্টেশনে একটি রেকের তলা দিয়ে ধোঁয়া বার হতে দেখা যায়। তখন গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে আনেন মেট্রো কর্তৃপক্ষ। কোনও ঝুঁকি না নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ময়দান থেকে দমদম মেট্রো পরিষেবা। আতান্তরে পড়েন মেট্রো যাত্রীরা।

অফিস ফেরত যাত্রীদের ভিড়ে এসপ্ল্যানেড থেকে উত্তরমুখী একের পর এক মেট্রো স্টেশনে ভিড় বাড়তে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেট্রো চালু হয়নি। এদিকে মেট্রো কখন চালু হবে তার ভরসা না করে অনেকেই বাস ধরেন। ফলে অফিস ফেরত মেট্রো যাত্রীদের একটা বড় অংশ বাসে ভরসা করায় বাসে প্রবল ভিড় হয়ে যায়। সব মিলিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয় অফিস যাত্রীদের। সামনে পুজো। ফলে পুজোরও একটা বাড়িত চাপ এসময়ে রাস্তায় থাকে। ২ ভিড় মিলিয়ে এদিন সন্ধেয় দুর্বিষহ পরিস্থিতির শিকার হলেন সাধারণ মানুষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026