Entertainment

বাংলার কালজয়ী সিনেমা দিয়ে শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

নভেম্বর মানেই কলকাতা মেতে ওঠে আর এক উৎসবের আনন্দে। সকলে না হলেও সিনেমামোদী মানুষজন তো বটেই। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। দেশি-বিদেশি সিনেমার বিপুল সমাগম। যাঁরা সিনেমা দেখতে ভালবাসেন, তা নিয়ে চর্চা করতে ভালবাসেন তাঁরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবের ৮টা দিনের জন্য। সারাদিন এ হল ও হল ঘুরে সিনেমা দেখা। কোন পরিচালকের সিনেমা কোথায় হচ্ছে তার খবর নেওয়া। ২টি হলে একই সময়ে ২টি ভাল সিনেমা দেখানো হলে কোনটা দেখবেন তা নিয়ে মাথা খারাপ করা সিনেমাপ্রেমীরা নভেম্বর পড়তেই তাই কোমর বেঁধে তৈরি হয়ে গেছেন। তৈরি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তারাও।

এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হচ্ছে পুরনো জাঁকজমকেই। এবারও একই মঞ্চে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স-এর মালিক থেকে একসময়ে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের সঙ্গে পশ্চিমবঙ্গের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। অমিতাভ বচ্চন নিজেই অনেক জায়গায় বলেন তিনি কলকাতার জামাইবাবু। এবার ২৫ তম বর্ষে পদার্পণ করছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।

২৫ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের শুরু হচ্ছে ৮ নভেম্বর থেকে। দেখানো হবে ২১৪টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা, ১৫২টি ছোট সিনেমা এবং তথ্যচিত্র। ৭৬টি দেশের সিনেমা এবার জায়গা পাচ্ছে উৎসবে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের শুরুই হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমা দিয়ে। বাংলার এই কালজয়ী সিনেমা এ বছর তার আত্মপ্রকাশের ৫০ বছর পূর্ণ করল। সেকথা মাথায় রেখেই এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সূত্রপাত হচ্ছে এই সিনেমার হাত ধরে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026