World

কোহিনূর হিরে তাদের, ফিরিয়ে দিক ব্রিটেন, বলল পাকিস্তান

যে হিরে চিরকাল ভারতের বলে জানাল ইতিহাস সেই হিরে তাদের বলে এবার দাবি করল পাকিস্তান। কোহ-ই-নূর বা চলতি কথায় কোহিনূর হিরেটি রয়েছে ব্রিটেনে। সেই হিরে ভারতে ফেরানোর চেষ্টা কম হয়নি। হালে অবশ্য একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ভারতের সরকারপক্ষের আইনজীবী জানিয়ে দেন হিরে ব্রিটেনেই থাক। ওটা যেহেতু শিখ রাজা রণজিৎ সিং উপহার হিসাবে ব্রিটিশদের দিয়েছিলেন তাই তা তাঁরা ফেরত চাননা। কিন্তু তাও ভারতের এই ১০৫ ক্যারেটের হিরেটি দেশে ফেরাতে এখনও বহু মানুষ আগ্রহী।

তেমন একটি হিরেকে এবার তাদের বলে দাবি করে বসল পাকিস্তান। পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ব্রিটেনকে ওই হিরে তাদের ফেরত দেওয়ার অনুরোধ করেছেন। ১৫০ বছর ধরে ব্রিটেনের রাজ পরিবারের ঐশ্বর্যের ভাণ্ডারে রয়েছে এই অমূল্য হিরে। ভারত দাবিদার হলেও এই হিরে ইতিমধ্যেই তাদের বলে দাবি করে সুর চড়িয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান।

১০৫ ক্যারেটের এই হিরে ভারতীয় ইতিহাসের একটা অধ্যায়। ১৪ শতাব্দীতে দক্ষিণ ভারত থেকে পাওয়া এই হিরেটির সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে আছে। ফলে ওই হিরে ভারতের। তবে পাকিস্তান যেভাবে ব্রিটেনকে তা লাহোর মিউজিয়ামে ফেরত দিতে বলেছে তাতে ভারতের অনেকেই হতবাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026