World

প্রয়াত রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান

কয়েক দিনের রোগভোগের পর চলে গেলেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। কোফি আন্নান ফাউন্ডেশনের তরফে এই খবর সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। তারপরই হুহু ছড়িয়ে পড়ে কোফি আন্নানের মৃত্যুর খবর। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হিসাবে তিনি যথেষ্ট সফল এক ব্যক্তিত্ব। সেইসঙ্গে তিনি একজন নোবেল বিজেতাও। শান্তির জন্য নোবেল পুরস্কার পান তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, কোফি আন্নান শনিবার ভোরে সুইৎজারল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোফি আন্নান ছিলেন আফ্রিকা থেকে প্রথম কোনও কালো চামড়ার মানুষ যিনি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। ঘানার বাসিন্দা ছিলেন তিনি। ১৯৯৭ সাল থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত ছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে। ২ বার পরপর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হিসাবে বেছে নেওয়া হয়েছিল তাঁকে।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব থাকাকালীন সিরিয়ায় শান্তি ফেরানোর জন্য সবরকম চেষ্টা করেন তিনি। ২০০১ সালে তাঁকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026