Entertainment

চাপ নিতে রাজি নন কীর্তি

তাঁকে ভাল অভিনয় করতে হবে। আরও ভাল অভিনয় করতে হবে। এই করে চাপ নিতে রাজি নন বলিউড অভিনেত্রী কীর্তি কুলারি।

তাঁকে ভাল অভিনয় করতে হবে। আরও ভাল অভিনয় করতে হবে। এই করে চাপ নিতে রাজি নন বলিউড অভিনেত্রী কীর্তি কুলারি। কীর্তির মতে তিনি দেখেছেন এই চাপ নিলেই বরং তাঁর কাজ ভাল হয়না। ইতিমধ্যেই ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন কীর্তি। এছাড়া ‘ফোর মোর শটস প্লিজ!’ সিনেমাতেও এসেছে সাফল্য। ফলে বছরটা দারুণ শুরু করেছেন কীর্তি।

কীর্তির মতে, যখনই তিনি বেশি চাপ নিয়ে অভিনয় করতে যান তখনই খারাপ হয়। বরং একদম শান্ত, চাপমুক্ত থেকে নিজের মত করে অভিনয় করলে তা দারুণ কাজে দেয়। ভাল অভিনয় আপনিই বার হয়। এই বলিউড সুন্দরীর মতে, সাফল্য বা ব্যর্থতা কিছুই কারও হাতে নয়। নিজের কাজটাই তাই খোলা মনে করে ফেলাই ভাল।

কদিন পরই নেটফ্লিক্স-এ বার্ড অফ ব্লাড-এ তাঁকে দেখা যাবে। এই বছরটা নিয়ে উত্তেজিত কীর্তি। এই বছর নাকি তাঁর জন্য একগুচ্ছ আকর্ষণীয় সময় অপেক্ষা করছে। অন্তত তেমনই দাবি করেছেন কীর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026