Entertainment

সলমনের জন্য এতবড় ত্যাগ স্বীকার করলেন কিয়ারা আডবাণী

তাঁকে তাঁর নামই বদলে ফেলতে বলেছিলেন সলমন খান। আর তা মেনেও নেন তিনি। নাম বদলেই এখন তিনি কিয়ারা আডবাণী। কিন্তু কেনই বা তাঁকে সলমন খান নাম বদলাতে বললেন? আর কেনই বা তা মেনে নিলেন তিনি? সেকথা নিজেই সকলের সামনে প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। কিয়ারা জানান তাঁকে নাম বদলাতে হয়েছে আলিয়া ভাটের জন্য। তাঁর আসল নাম আলিয়া আডবাণী। কিন্তু একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলিয়া নামে ২ অভিনেত্রী থাকতে পারেননা। তাই সলমন খান তাঁকে ডেকে নাম বদলে ফেলতে বলেন। সেকথা মেনে তিনি নামও বদলান। নাম রাখেন কিয়ারা।

তবে কী কিয়ারা নামটা সলমন খানই পছন্দ করে দিয়েছিলেন? কিয়ারা জানাচ্ছেন তা নয়। সলমন শুধু নাম বদলে ফেলতে পরামর্শ দেন। তিনি নিজেই তখন নিজের নাম বদলে কিয়ারা রাখেন। আর তারপরে এখন এমন অবস্থা হয়েছে যে তাঁর বাবা-মাও তাঁকে আলিয়া না বলে কিয়ারা বলে ডাকছেন।

২০১৪ সালে বলিউডে পা রাখেন কিয়ারা। প্রথম ছবি ‘ফাগলি’। তারপর ‘এমএস ধোনি:দ্যা আনটোলড স্টোরি’, ‘মেশিন’, ‘লাস্ট স্টোরিজ’-এর মত সিনেমায় দেখা গেছে তাঁকে। হালে রিলিজ হওয়া ‘কলঙ্ক’ সিনেমাতেও ছিলেন কিয়ারা। বলিউড ছাড়াও বেশ কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026