Entertainment

অভিনেত্রী না হলে কী হতেন, জানালেন কিয়ারা আডবাণী

তাঁর রূপে মুগ্ধ অনেকেই। তাঁর অভিনয়ও দাগ কেটেছে অনেকের মনে। সেই বলিউড সুন্দরী কিয়ারা আডবাণী এবার খোলাখুলি জানালেন অভিনেত্রী না হলে তিনি কি হতেন।

এখন সিনেমা হল বন্ধ। করোনার জন্য সিনেমা হলের বিশাল পর্দা চলচ্চিত্রে রঙিন হয়ে উঠছে না। তবে সিনেমা মুক্তি পাওয়া তার জন্য বন্ধ নয়। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে।

১৫ অগাস্টকে সামনে রেখে ভারতীয় সেনার এক বীর সেনানীর গাথা নিয়ে তৈরি হয়েছে ‘শেরশাহ’। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। এই সিনেমাতেও কিয়ারা তাঁর রূপ ও গুণের ছাপ রেখেছেন।

এর আগে কিয়ারাকে গোটা দেশ চিনেছিল তাঁর কবীর সিং, এমএস ধোনি-দ্যা আনটোল্ড স্টোরি, গুড নিউজ সিনেমায় অভিনয়ের সুবাদে। ফাগলি সিনেমায় অভিনয় দিয়ে বলিউডে পা রাখা কিয়ারা এখন বলিউডের প্রথমসারির নায়িকা।

শেরশাহ সিনেমায় অভিনয় করতে গিয়ে তিনি সেনাবাহিনীর বাস্তব জীবনের নায়কদের কথা জেনেছেন। তাঁদের আত্মত্যাগ ও বলিদানের জন্য তাঁদের সেলাম জানিয়েছেন কিয়ারা।

সেলাম জানিয়েছেন এসব বীর সেনানীর পরিবারকেও। এসব নিয়ে আলোচনা করতে গিয়েই কিয়ারা জানিয়েছে তাঁর কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তার কথা।

কিয়ারা অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার তৈরি ফেলেছেন। কিন্তু যদি অভিনেত্রী না হতেন, তাহলে কোন পেশা বেছে নিতেন তিনি?

কিয়ারা জানিয়েছেন তাঁর অন্যতম পছন্দ হল মনোবিজ্ঞান। তিনি যদি অভিনেত্রী না হতেন তাহলে তিনি শিশুদের মনোবিদ হতেন। অভিনেত্রী না হতে পারলে তাঁর দ্বিতীয় পছন্দই ছিল এই পেশা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026