Entertainment

মোটা মেয়ের চরিত্রে অভিনয়ে আপত্তি নেই, জানিয়ে দিলেন খুশবু

কোনও মোটা মেয়ের চরিত্রে অভিনয় করতে তাঁর আপত্তি নেই। কারণ একজনের শারীরিক গঠন ঠিক করে দেয় সে কী ধরনের চরিত্রে অভিনয় করতে পারে। তাঁর পক্ষে একটি ছিপছিপে মেয়ের চরিত্র পাওয়া সম্ভব নয়। তবে মোটা মেয়ের চরিত্রে অভিনয় করায় আপত্তি না থাকলেও তাঁর আপত্তি একটি আছে। আপত্তি হল মোটা মেয়েদের অনেক সময় হাসির উপাদান হিসাবে সিনেমায় তুলে ধরা হয়। এমন কোনও চরিত্রে অভিনয়ে তিনি রাজি নন। একথা সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী খুশবু শ্রফ।

ফাইল : খুশবু শ্রফ, ছবি – আইএএনএস

তাঁর চেহারা স্থুল। তবে তিনি ইতিমধ্যেই বলিউডে ৩টি নামকরা সিনেমায় অভিনয় করে ফেলেছেন। যারমধ্যে রয়েছে বডিগার্ড, আই হেট লাভ স্টোরিজ, তু মেরা হিরো-র মত সিনেমা। মুম্বইয়ের মেয়ে ৩১ বছরের খুশবু শ্রফ নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। এখন প্রয়োজক, পরিচালকরা কীভাবে তাঁকে ব্যবহার করেন সেটা ভবিষ্যতই বলে দেবে।

ফাইল : খুশবু শ্রফ, ছবি – আইএএনএস

তাঁর অবস্থানের জন্য আগামী দিনে কতটা সিনেমা পাবেন তা এখনই পরিস্কার নয়, তবে তিনি একটি টিভি শো করতে চলেছেন। খুব শীঘ্রই তা ছোট পর্দায় আসতে চলেছে। শো-এর নাম ‘লাল ইশক’। এই শো-এর বিষয়বস্তুই দাঁড়িয়ে আছে মোটাদের নিয়ে হাসাহাসিকে সামনে রেখে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026