Feature

গ্রামটা নিমেষে গেল বদলে, হয়ে গেল দেশের প্রথম সবুজ গ্রাম

এ গ্রামকে সকলে শিকারি গ্রাম বলেই চিনত। সেই গ্রামটাই আচমকা বদলে গিয়ে হয়ে গেল দেশের প্রথম সবুজ গ্রাম। অপরূপ এই গ্রামের শোভা ডাক দেয় পর্যটকদেরও।

চারধারে পাহাড়ের সারি। সবুজ বনানী যেন বুকে করে আগলে রেখেছে তাকে। এখানে সবুজ অরণ্যে চিরকালই অনেক পশুপাখির আনাগোনা। সেখানেই একসময় চলত দেদার শিকার। এ গ্রামে যে জনজাতির বাস তারা পশু শিকারকে তাদের সংস্কৃতি বলে মনে করত।

এখানকার জঙ্গলে তারাই শিকার করে বেড়াত। থাকত এই গ্রামে। ফলে শিকারি গ্রাম হিসাবে এই গ্রাম পরিচিত ছিল। কিন্তু ১৯৯৮ সালে সব কিছু বদলে যায়।

এখানকার জঙ্গলকে রক্ষা করতে, সেখানকার পশুপাখিদের নিশ্চিন্ত আশ্রয় দিতে এবং শিকার বন্ধ করতে তৈরি হয় খোনোমা নেচার কনজারভেশন অ্যান্ড ট্র্যাগোপান অভয়ারণ্য। ২০ বর্গ কিলোমিটার জুড়ে এলাকায় সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায় প্রাণি শিকার।

ভারত মায়ানমার সীমান্ত লাগোয়া নাগাল্যান্ডের অঙ্গামি জনজাতির গ্রাম খোনোমা। এখানে শিকারের রমরমা বন্ধ হওয়ার পর এই গ্রাম ভরে ওঠে সবুজে। অঙ্গামিরা শিকার বন্ধ হওয়ায় বদলে ফেলেন তাঁদের জীবনযাত্রা।

শিকারি গ্রাম থেকে বদলে যাওয়া খোনোমা এতটাই সুন্দর হয়ে ওঠে, সবুজে ভরে ওঠে, অপার প্রাকৃতিক সৌন্দর্যে মোহময় হয়ে ওঠে যে তাকে ভারতের প্রথম সবুজ গ্রামের স্বীকৃতি দেওয়া হয়।

এখন এই গ্রামে প্রায় ২ হাজার মানুষের বাস। সকলেই অঙ্গামি জনজাতির মানুষ। দেশের প্রথম সবুজ গ্রামের তকমা পাওয়ার পর খোনোমা দেশ বিদেশের পর্যটকদের নিত্য আনাগোনার জায়গা হয়ে উঠতে সময় নেয়নি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026