জামিন পেলেন খালেদা জিয়া

মোট পাঁচটি মামলায় জামিন পেলেন বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রীদের হত্যার চেষ্টার ঘটনায় তাঁর বিরুদ্ধে গত ৩০ মার্চ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। তাঁর সঙ্গে ওই মামলায় আরও ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার সেই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে নিজেই গিয়ে আত্মসমর্পণ করেন খালেদা জিয়া। পরে জামিনের আবেদন করলে তাঁর আর্জি মঞ্জুর করে আদালত। এই মামলাটি ছাড়াও এদিন আরও কয়েকটি মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া। যারমধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা, মন্ত্রী শাহজাহান খানের মিছিলে বোমা নিক্ষেপের মামলা, গ্যাটকো দুর্নীতির মত মামলাগুলি রয়েছে। এদিকে এদিন বিরোধী নেত্রীর আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকা শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তার কোণায় কোণায় মোতায়েন ছিল বিশেষ পুলিশ বাহিনী।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026