World

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড, উত্তাল বাংলাদেশ

এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হল বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়ার। ঢাকার একটি আদালত বৃহস্পতিবার এই রায় দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এতিম তহবিলে যে অর্থ এসেছিল তা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগে বিচার চলছিল খালেদা জিয়া সহ ৬ জনের বিরুদ্ধে। এঁদের মধ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক আখতারুজ্জামান। বাকি ৫ জনকে ১০ বছরের কারাবাস ও একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এঁরা হলেন খালেদা জিয়ার বড় ছেলে তথা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা সরকারের মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী, প্রাক্তন সাংসদ কাজি সালিমুল হক কামাল, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনূর রহমান ও ব্যবসায়ী শরফদ্দিন আহমেদ। এঁদের মধ্যে তারেক হরমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনূর রহমান এখনও পলাতক।

নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার ভবনেই বন্দি অবস্থায় রাখা হচ্ছে খালেদা জিয়াকে। দুপুরের পর এই কারাগারের আশপাশের বিশাল এলাকা জুড়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট। নামানো হয় পুলিশ, ব়্যাব, বিজিবি।

বৃহস্পতিবার সকাল থেকেই খালেদা জিয়ার রায় ঘিরে ঢাকা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। তারমধ্যেও অবশ্য বিএনপি কর্মী সমর্থকদের বিক্ষোভ জারি ছিল। খালেদা জিয়াকে আদালতে নিয়ে যাওয়ার সময়ই বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের একপ্রস্ত সংঘর্ষ হয়। বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ছিল কড়া পুলিশি বন্দোবস্ত। খালেদা জিয়ার সাজা ঘোষণা হলে যে অবস্থা ভয়ংকর চেহারা নিতে পারে, তা ভালভাবেই জানত হাসিনা প্রশাসন। তাই কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা।

এদিন রায় ঘোষণার পরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের সঙ্গে বেশ কয়েক জায়গায় পুলিশের ধস্তাধস্তি হয়। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের পর গ্রেফতার করা হয় ১০ জন বিএনপি নেতা কর্মীকে। বিক্ষোভে আঁচ থেকে রেহাই পায়নি খোদ ঢাকাও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026