আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী খালেদা জিয়ার বড় ছেলেকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। সিঙ্গাপুরে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে ২৫ লক্ষ মার্কিন ডলার অর্থ পাচারের অভিযোগে খালেদা জিয়ার ছেলে তারিক রহমানের বিরুদ্ধে মামলা শুরু হয়। নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছিল। কিন্তু মামলা গড়ায় হাইকোর্টে। সেখানে দোষী প্রমাণিত হন তারিক রহমান। এদিন তাঁর সাজা ঘোষণা করে আদালত। কারাদণ্ডের পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা জরিমানাও ধার্য করেছে আদালত। যদিও আদালতে হাজির না হওয়ায় তারিক রহমানকে পলাতক ঘোষণা করেছে আদালত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…