Let’s Go

কম খরচে দেশেই মিটবে সুইৎজারল্যান্ড দেখার শখ, ঘুরে আসতে পারেন ছুটিতে

পৃথিবীর যে সব জায়গা দেখার ইচ্ছা অধিকাংশ মানুষের মনে থাকে তার একটি অবশ্যই সুইৎজারল্যান্ড। কিন্তু তার জন্য সুইৎজারল্যান্ড যাওয়ার প্রয়োজন নেই। দেশেই রয়েছে এমন জায়গা।

পৃথিবীর যে কয়েকটি জায়গায় গেলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য, যে জায়গায় জীবনে একটিবার যাওয়ার শখ বহু মানুষের মনে লুকিয়ে থাকে, তার একটি অবশ্যই সুইৎজারল্যান্ড। বরফ ঢাকা পাহাড় সারি, সবুজে মোড়া উপত্যকা, সবুজ বন, ছবির মত সুন্দর প্রকৃতি, সুইৎজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম পর্যটন আকর্ষণ করে তুলেছে।

তবে সুইৎজারল্যান্ড দর্শনের খরচও নেহাত কম নয়। খরচও অত হবেনা, অত সময়ও লাগবে না ঘুরতে যাওয়ায়, আবার সুইৎজারল্যান্ডের স্বাদটাও তারিয়ে উপভোগ করা যাবে, এমন আশ্চর্য জায়গা রয়েছে এই ভারতেই।

হিমাচল প্রদেশের চাম্বা জেলার ডালহৌসির কাছেই রয়েছে খাজিয়ার নামে একটি অপূর্ব জায়গা। ছবির মত সুন্দর এই জায়গাকেই মিনি সুইৎজারল্যান্ড বলা হয়ে থাকে।

পাহাড়ি এই জায়গার চারধার হিমালয়ে ঘেরা। রয়েছে সবুজ উপত্যকা। সবুজ বনাঞ্চল। এক অপরূপ প্রকৃতি বিরাজ করে এখানে। সাড়ে ৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত খাজিয়ার ধৌলাধর রেঞ্জের অংশ। এর সবচেয়ে বড় পাওনা এক প্রাকৃতিক সৌন্দর্য। যা ওখানে দাঁড়িয়েই কেবল উপভোগ করা সম্ভব।

সেজন্যই একে ভারতের সুইৎজারল্যান্ড বলা হয়। মেঘ আর বরফে ঢাকা পাহাড়ের সারি, সবুজ মালভূমির মাঝে খাজিয়ার লেক, পাইনের বন এক অন্য ছবি এঁকে দিয়েছে এখানে।

খাজিয়ার থেকে অনেকে ট্রেকিংও করতে বেরিয়ে পড়েন। এখানে একাধিক ট্রেকিং রুট রয়েছে। এখানে অনন্ত সবুজের মাঝে পৌঁছলে যে কারও মনে হবে যেন ভারতে নয়, সুইৎজারল্যান্ডে আছেন। খাজিয়ার ভ্রমণ এক পরম প্রাপ্তি সন্দেহ নেই।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026