নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে পি ওলি। কিছুদিন আগেই তাঁর জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে প্রচণ্ড নেতৃত্বাধীন মাওপন্থী নেপাল কমিউনিস্ট পার্টি। এরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে নেপাল কংগ্রেস ও নেপাল কমিউনিস্ট পার্টি।
নেপালের সংসদে সেই অনাস্থা ভোটাভুটিতে হার প্রায় নিশ্চিত হয়ে পড়ে ওলির। তাই সেই পর্যন্ত অপেক্ষা না করে এদিনই পদত্যাগ করেন তিনি।
ওলির দাবি ভাল কাজের খেসারত দিয়ে সরতে হল তাঁকে। এদিকে ওলির পদত্যাগে খুশি ভারত। কারণ সম্প্রতি ভারত ও চিনের সঙ্গে সম্পর্ক ভাল করার নামে ওলি চিনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি শুরু করেছিলেন। যা ভারত কখনই ভাল চোখে নিচ্ছিল না।
এদিকে শেষ ১০ বছরে এই নিয়ে ৮টা সরকার দেখল নেপাল। ওলির পদত্যাগের পর ফের শুরু হল নতুন সরকার গঠনের তোড়জোড়। বর্তমান পরিস্থিতিতে মাওপন্থী নেপাল কমিউনিস্ট পার্টি নেতা পুষ্পকমল দহল বা প্রচণ্ডই সম্ভবত দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…