ফাইল : খরা কবলিত কেনিয়া
জঙ্গলের জন্য বিশ্বখ্যাত এ অঞ্চল। জঙ্গলে নিশ্চিন্ত বাস হাতি, গণ্ডার, জিরাফ, জেব্রা, জলহস্তী, উটপাখি সহ আরও কত জন্তু জানোয়ারের। এখানে প্রকৃতির বুকে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো এসব বন্যপ্রাণিদের দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকে।
এ জঙ্গলে সাফারি করা সারাজীবনের এক সুখকর অভিজ্ঞতা হয়ে থেকে যায়। পশু পাখিদের সেই নিশ্চিন্ত জঙ্গলে এখন মড়ক লেগেছে। প্রতিদিন মৃত্যুর হচ্ছে একাধিক পশুর। কিন্তু তাদের রক্ষা করার উপায় কারও জানা নেই।
প্রকৃতির হাতেই এখন এদের বেঁচে থাকা নির্ভর করছে। জঙ্গল জুড়ে পড়ে আছে বিভিন্ন প্রাণির মৃতদেহ। ইতিমধ্যেই ১ হাজার ২৩৫টি প্রাণির মৃত্যু হয়েছে।
যে তালিকায় রয়েছে ৫১২টি নীলগাই, ৩৮১টি জেব্রা, ২০৫টি হাতি, ৪৯টি গ্রেভিজ জেব্রা, ৫১টি মোষ, ১২টা জিরাফ, ৮টি জলহস্তী, ১টি গণ্ডার, ১টি উটপাখি এবং আরও কয়েকটি প্রাণি। আরও কত মৃত্যু অপেক্ষা করছে কারও জানা নেই।
কেনিয়ার জঙ্গল পৃথিবী বিখ্যাত। কেনিয়ার সেই জঙ্গল এখন শুকোতে বসেছে। গত ফেব্রুয়ারি থেকে গত অক্টোবর পর্যন্ত ভয়ংকর খরা গ্রাস করেছে কেনিয়াকে।
বৃষ্টি উধাও। ফলে আস্তে আস্তে শুকিয়ে গেছে জঙ্গলের অনেক অংশ। এই জলাভাব এবং শুষ্ক আবহাওয়া সহ্য করতে পারছেনা এখানকার পশুপাখিরা। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা।
নভেম্বরের পর থেকে বৃষ্টির আশায় এখন আকাশের দিকে তাকিয়ে আছে গোটা কেনিয়া। বৃষ্টির জলই এখন রক্ষা করতে পারে এসব প্রাণিদের।
বিশেষজ্ঞেরা আরও ভয় পাচ্ছেন যে যেভাবে কেনিয়া জুড়ে পশুপাখিদের মৃত্যু শুরু হয়েছে তাতে এখানকার বাস্তুতন্ত্রই ভেঙে পড়তে পারে। এখন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিই একমাত্র বাঁচাতে পরে এই প্রাণিকুলকে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…