World

কাকভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবোঝাই বাসের ধাক্কা, মৃত ১৪

তখন কাকভোর। যাত্রীদের নিয়ে প্রবল গতিতে ছুটে যাচ্ছিল বাসটি। রাস্তার ধারে তখন দাঁড় করানো ছিল একটি ট্রাক। প্রবল গতিতে থাকা বাসটি ট্রাকের কাছে আসার পর সেটিকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তারপর সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকে। প্রবল গতিতে থাকার ফলে দুর্ঘটনার মাত্রা ছিল ভয়ংকর। বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়। যাত্রীদের আর্তনাদে ভোর ৫টাতেও চারদিক থেকে লোকজন ছুটে আসেন।

ঘটনাটি ঘটেছে কেনিয়ার মাচাকোস কাউন্টিতে। স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে। নাইরোবির দিকে ছুটে যাচ্ছিল বাসটি। অধিকাংশই ছিলেন নিত্যযাত্রী। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন পুরুষ, ২ মহিলা ও ১ শিশুর। ১৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু গোটা কেনিয়াকে নাড়িয়ে দিয়েছে। আহত বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। তবে গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। প্রসঙ্গত কেনিয়ায় পথ দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026