শিশু, প্রতীকী ছবি
শহরের একটি হাসপাতালে আচমকাই হাজির হয়েছিলেন কেনিয়ার রাজধানী নাইরোবির গভর্নর। তাঁর কাছে এই হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট ছিল। সেখানে হাজির হয়ে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে এক সদ্যোজাতের দেহ প্রথমে দেখতে পান তিনি। তারপর খোঁজখবর করে হাসপাতালের বিভিন্ন ঘর খুঁজে প্লাস্টিক ও কাগজের ব্যাগের মধ্যে গোঁজা ১২টি সদ্যোজাতের দেহ উদ্ধার করেন। কীভাবে হাসপাতালে এই সদ্যোজাতদের রহস্যজনকভাবে মৃত্যু হল তা এখনও অজানা। কিন্তু হাসপাতালের বিরুদ্ধে বেজায় চটেছেন নাইরোবির গভর্নর। এই ঘটনা সামনে আসার পর বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম সহ বিশ্বের অন্যান্য সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে।
এই খবরে হতবাক অনেকেই। একটা হাসপাতালে একের পর এক শিশুর কীভাবে মৃত্যু হল? কেনই বা সেসব দেহ এমনভাবে ফেলে রাখা হল? কেন হাসপাতাল এই মৃত্যু লুকোনোর চেষ্টা করল? এসব সদ্যোজাতের মায়েরাই বা কোথায়? তাঁদেরই বা কী অবস্থা? তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই নাইরোবির ক্ষুব্ধ গভর্নর হাসপাতালের সুপার সহ উচ্চপদাধিকারীদের কয়েকজনকে বরখাস্ত করেছেন। গোটা ঘটনার তদন্তও শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…